মালয়েশিয়ায় আগামী ১৮ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।